র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, সাভারের বিভিন্ন মোবাইল সার্ভিসিং এর দোকান থেকে অবাধে পর্নো ভিডিও সরবরাহ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে রাজ্জাক প্লাজার তৃতীয় তলায় অবস্থিত বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এ সময় ১০টি দোকানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ১০ জনকে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদেরকে সরাসরি জেলহাজতে পাঠানো হবে। এসব অপরাধ বন্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
/বিটি/এএইচ/