উদ্ধার হওয়া ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শরীফ ১৫ ফেব্রুয়ারি সাদিয়া আক্তারকে (১৪) অপহরণ করে। এ বিষয়ে ছাত্রীর মা সুমি আক্তার গজারিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই এবিএমএস দোহা শনিবার রাতে দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে শরীফকে গ্রেফতার এবং সাদিয়াকে উদ্ধার করে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়াত-উল-ইসলাম ভুইয়া জানান, মূল আসামি শাহিনকে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক শুনানি শেষে আদালত তাকে জেলহাজতে পাঠানো হয়।
/এআর/এএইচ/