মুন্সীগঞ্জের গজারিয়ায় অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনামুন্সীগঞ্জের গজারিয়ার চর বাউশিয়ায় ২১৬ একর জমির ওপর স্থাপিত আব্দুল মোনেন অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দুপুর ১২ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেন।
এ সময় গজারিয়ার চর বাউশিয়ায় আব্দুল মোনেন অর্থনৈতিক অঞ্চলে উপস্তিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মহিউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা, জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস, উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ্ খান তোতা প্রমুখ।
/এমএনএইচ/