নিহত আরমান হোসেন একই উপজেলার সাধার চর ইউনিয়নের শিরারকান্দা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ি থেকে হাঁটতে বের হন আরমান হোসেন। পরে বেলা ১১টার দিকে পাশ্ববর্তী সাধার চর ইউনিয়নের ঘরিয়া বিলপাড়ে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. আহসান উল্লাহ জানান, আরমান হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
/বিটি/এএইচ/