মুন্সীগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

লাশ উদ্ধারমুন্সীগঞ্জের লৌহজংয়ে নিখোঁজের চার দিন পর ডোবা থেকে  সায়মন (৪) নামের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর সাড়ে ১২ টায় জেলান লৌহজং উপজেলার কুমারভোগের গুহেরবাড়ি মাদ্রাসার পাশের একটি ডোবা শিশুটির লাশ উদ্ধার করা হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্র জানান, সায়মন গত ২৮ ফেব্রুয়ারি নিখোঁজ হয়। তার বাবার নাম আতাউর রহমান।
ওসি জানান, শিশুটির শরীর ক্ষতবিক্ষত। বয়স ৪/৫ বছর হবে। কেউ হত্যা করেছে কিনা বা তাকে বন্য শিয়াল জখম করেছে কিনা ময়নাতদন্ত শেষে জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে।
/এইচকে/