এ সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা উপস্থিত ছিলেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেন।
উল্লেখ্য, আগামী ২২ মার্চ প্রথম পর্যায়ে কিশোরগঞ্জে অনুষ্ঠিতব্য ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪৩৯ জন চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন।
/এআর/