সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপির সেক্রেটারি নিহত


মোটরসাইকেল দুর্ঘটনা
মানিকগঞ্জে  মোটরসাইকেল দুর্ঘটনায় ঘিওর উপজেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট বজলুর রহমান (৬৫)নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক ব্যক্তি। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি ঘিওর সদর ইউনিয়নে। তিনি রাজনীতির পাশাপাশি আইন পেশায় নিয়োজিত ছিলেন।
ওসি জানান, গুরুভাটবাউর এলাকায় একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে পিছন থেকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় গুরুতর আহত হন মানিকগঞ্জ এক্সিম ব্যাংকের সিকিউরিটি গার্ড নুরুল হক। তাকে ঢাকা পুঙ্গ হাসপাতালে পাঠানো হয়েছে।
/জেবি/এইচকে/