এসআই জানান, সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোড় এলাকার আবদুল লতিফ মিয়া নামের এক ব্যক্তি সকালে থানায় একটি মামলা করেন। এতে স্থানীয় দেলোয়ার হোসেন ও তার সহযোগী মোক্তার হোসেন ওরফে ডাকাত মোক্তারে বিরুদ্ধে মারধর ও হামলার অভিযোগ করা হয় । অভিযুক্তরা ওই এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে সম্পৃক্ত।
দুপুর ১২টার দিকে পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের ওপর হামলা চালায় দেলোয়ার ও মোক্তারের লোকজন। পুলিশকে লক্ষ্য করে তারা মরিচের গুঁড়ো, ইটপাটকেল ছুড়ে তারা। ওই সময়ে পুলিশ ধাওয়া করে দেলোয়ারকে (৪০) গ্রেফতার করে। মোক্তারকে ধরতে গেলে পুলিশের শটগান ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়। দুই পক্ষের ধস্তাধস্তির সময় পুলিশের গুলিতে দেলোয়ার আহত হন। সুযোগ পেয়ে পালিয়ে যান মোক্তার।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পালিয়ে যাওয়া মোক্তারকে গ্রেফতারে অভিযান চলছে।
/এনএস/এইচকে/