হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভটভটির চালক আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
নিহত সাইমন ওই এলাকার দুলাল মিয়ার ছেলে এবং স্থানীয় আব্দুস সালাম মেমোরিয়াল কিন্ডার গার্টেনের প্লে গ্রুপের ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্য গোবিন্দপুর সড়কের বাজু পাড়া উঁচু সেতুতে একটি ইট বোঝাই ভটভটি ওঠার সময় ইঞ্জিন বন্ধ হয়ে পেছন দিকে চলে আসে। এ সময় পেছনে দাঁড়িয়ে থাকা সাইমনকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।
আহত অবস্থায় সাইমনকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করেন।
/এনএস/এমএনএইচ/