কয়েকদিন নজরে রাখার পর সোমবার রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র্যাব-১১ (সিপিসি-১) এর একটি দল অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
অভিযান পরিচালক এএসপি মশিউর রহমান জানান, টানবাজার মুহাম্মদিয়া কমপ্লেক্সে অভিযানে আবু সাইদ (২৮), জুয়েল (৩০), আনোয়ার হোসেন (৩৫) ও কামাল হোসেন (৩২) নামে চার জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ২০ হাজার ৬৫০ টাকা, ১৭৬ বোতল ফেনসিডিল, ৩৮টি খালি ফেনসিডিলের বোতল জব্দ করা হয়। এসময় অনটেস্ট ও প্রেস লেখা স্টিকার লাগানো দুইটি মোটরসাইকেল আটক করা হয়।
র্যাব আরও জানায়, আটককৃত জুয়েল (৩২) নিজেকে সাংবাদিক পরিচয় দেন। তবে ওই মুহূর্তে তেমন কোনও পরিচয়পত্র দেখাতে পারেননি।
/এনএস/এমএনএইচ/