অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। তিনি সাংবাদিকদের জানান, শ্রীপুরের বেড়াইদেরচালা এবং ফরিদপুর মোল্লা পাড়া এলাকায় গত কয়েকদিন ধরে বিনোদনের নামে জুয়া ও অশ্লীলতা চলছিল। প্রশাসনের কোনওরকম অনুমতি ছাড়াই এসবের পাশাপাশি লটারি বিক্রি করা হত। এলাকাবাসীর এরকম অভিযোগের প্রেক্ষিতে ওই দুটি আয়োজন ভেঙ্গে দেওয়া হয়। এসময় কমপক্ষে ৪০টি কক্ষ ও দুটি মঞ্চ ভেঙ্গে দেওয়া হয়। আয়োজনে ব্যবহৃত চেয়ার, টেবিল, স্পীকারসহ বেশ কিছু মালামাল জব্দ করা হয়।
অভিযানে শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাছুম রেজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সশস্ত্র বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা ছিলেন।
/এআর/