গাজীপুরে অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

কারাদণ্ডের প্রতীকী ছবিগাজীপুরে অস্ত্র মামলায় এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম আব্বাস আলী (৪০)। তিন গাজীপুর মহানগরীর টেকনগপাড়া এলাকার আক্কাস আলী ওরফে আমজাদ আলী ওরফে ফালাইনার ছেলে।
গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান, ১৯৯৯ সালের ৯ সেপ্টেম্বর সকালে চান্দনা চৌরাস্তার উত্তরপাশে নিরিবিলি হোটেলের সামনে ঢাকা-ময়মনসিংহ সড়কের ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে ছয় রাউন্ড গুলি ভর্তি দেশীয় রিভলবারসহ আব্বাস আলীকে আটক করা হয়। এ ঘটনায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মীর নজরুল ইসলাম বাদী হয়ে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই আমজাদ হোসেন ওই বছরের ২২ ডিসেম্বর অভিযুক্ত আসামি আব্বাস আলীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন।
দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার বিচারক আসামি আব্বাস আলীকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
/বিটি/এইচকে/