নারায়ণগঞ্জে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ

নারায়ণগঞ্জের চাষাড়ায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়াসহ সংঘর্ষ চলছে। শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও পাল্টা টিয়ারশেল নিক্ষেপ করছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে পৌনে ১টার দিকে চাষাড়া এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ‘পুলিশ সেখানে গিয়েছে। পরে বিস্তারিত বলতে পারবো।’

জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সকাল থেকে আন্দোলনে নেমেছেন।