গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত

সড়ক দুর্ঘটনাগাজীপুর সদর উপজেলার গিলারাচালা এলাকায় (পুষ্পদাম রিসোর্টের সামনে) ট্রাকের ধাক্কায় টহল পুলিশের গাড়িতে থাকা এক এএসআই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালকসহ তিন কনস্টেবল। শনিবার ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এএসআই হারুন অর রশীদ জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, একটি মাইক্রোবাসে করে পুলিশ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল। ভোরে মাইক্রোবাসটি ওই এলাকায় পৌঁছালে সিরামিক পণ্য বহনকারী একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হন এএসআইসহ চারজন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে এএসআই হারুন মারা যান। বাকিরা হাসপাতালে ভর্তি আছেন।

/বিটি/এএইচ/