রবিবার বিকেলে নারায়ণগঞ্জ কারাগার পরিদর্শন শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
আনিছুর রহমান বলেন, নারায়ণগঞ্জ জেলা কারাগারে মোট ১ হাজার ৫৮১ জন কারাবন্দি রয়েছে যাদের মধ্যে ৫শ’র বেশি মাদকাসক্ত। জেলা প্রশাসনের উদ্যোগে এসব কারাগারে ভেতরে মাদক নিরাময় কর্নার করা হয়েছে। এসব স্থানে মাদকাসক্তদের চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরও বলেন, আগামী ৬ মাসে ৫শ’র বেশি মাদকাসক্তকে স্বাভাবিক জীবনের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনের ফিরে গেছেন।
যারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাদের সমাজসেবা ফান্ড থেকে সহায়তা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলেও জানান এই জেলা প্রশাসক।
/এসএনএইচ/টিএন/