শ্রীনগরে দ্বিতীয় দফায় ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ সোমবার

মুন্সীগঞ্জমুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ সোমবার থেকে শুরু হয়েছে। বেলা ১১টার দিকে প্রার্থীদের পাশাপাশি সমর্থক ও উৎসুক জনতার পদচারণায় মুখরিত উপজেলা পরিষদ চত্বর। মিছিল, স্লোগান ও উৎসাহ-উদ্দীপনায় ভরপুর শ্রীনগরের পথঘাট।
শ্রীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম জানান, এখান থেকে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্য পদের জন্য প্রতীক দেওয়া হবে। এজন্য সকাল থেকে উপজেলা পরিশদে প্রার্থীরা আসতে থাকে জানান এই কর্মকর্তা।
/এআর/