মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে সাতশ’ কেজি জাটকা উদ্ধার করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গজারিয়া কোস্ট গার্ড মেঘনা নদীতে এম.ভি জামাল-১ যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে এ সকল নিষিদ্ধ জাটকা জব্ধ করে।
গজারিয়া কোস্ট গার্ডের পেটি অফিসার ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬ টায় ভোলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এম.ভি জামাল-১ এ অভিযান চালিয়ে ৭ টি বড় ড্রামে রাখা সাতশ’ কেজি জাটকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। যাত্রীবোঝাই থাকায় লঞ্চটি ছেড়ে দিতে হয়।
তিনি আরও জানান, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিম ও গরিবদের মাঝে মাছগুলো বিতরণ করা হয়।
/টিএন/