নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় তোফাজ্জল হোসেন মোল্লা (৫২) নামে পাওয়ার লুম (ছোট টেক্সটাইল মিল) ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, তোফাজ্জল সিএনজিচালিত অটোরিকশা করে আড়াইহাজার থেকে রূপগঞ্জের ভুলতায় যাচ্ছিল। আড়াইহাজার-ভুলতা সড়কে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তোফাজ্জল নিহত হয়। আহত হয় ওই সিএনজিতে থাকা গাজীপুরের আলী হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগম। অপর দুইজনের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত অপর সিএনজি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।
/জেবি/এআর/