নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ২ নং সেক্টর বউরারটেক এলাকার লেক থেকে অজ্ঞাত (১৮) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রূপগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
৩০০ ফিট ৪ নম্বর ব্রিজের লেকের পানিতে লাশটি ভাসছিল বলে পুলিশ জানিয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল) মেহেদী ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে সেটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নারীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, লাশটির শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। নারায়ণগঞ্জ মেডিক্যাল কলেজের মর্গে লাশের ময়নাতদন্ত করা হবে। তারপরই মৃত্যুর কারণ বলা যাবে।