বিল থেকে গ্রাম পুলিশের লাশ উদ্ধার

লাশ উদ্ধারগোপালগঞ্জে নিখোঁজের একদিন পর বিল থেকে কালাম শেখ (৬০) নামে এক গ্রাম পুলিশের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার তারগ্রাম বিল থেকে বৌলতলী পুলিশ ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত কালাম শেখের বাড়ি সদর উপজেলার বলাকইড় গ্রামে। তিনি করপাড়া ইউনিয়নে বলাকইড় গ্রামের গ্রাম পুলিশ ছিলেন।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই ফরিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন কালাম শেখ। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
শুক্রবার দুপুরে বিলে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
/এনএস/এমএনএইচ/