শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, সকালে খালে নারীর লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুছ ছাত্তার অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা নারীকে জোরপূর্বক ধর্ষণের পর হত্যা করে লাশ ওই খালের কোনও এক জায়গায় ফেলে রাখতে পারে। পরে লাশ ভাসতে ভাসতে ওই এলাকায় আসতে পারে।
ওসি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
/এআর/