বহিষ্কৃতরা হলেন পাটাভোগ ইউপি’র বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ ডালু, তন্তর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী আলী আকবর, বাঢ়ৈখালী ইউপি আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী সেলিম হোসেন তালুকদার।
১৮ মার্চ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিটি আজ শনিবার উপজেলা আওয়ামী লীগের হাতে পৌঁছালেও বিদ্রোহীরা এখনও এই চিঠি হাতে পাননি বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন।
উল্লেখ্য, বহিষ্কৃত এই তিন নেতা স্ব স্ব ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
এদিকে, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে জরিমানা ও এক প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট যতন মার্মা জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সভা-সমাবেশ ও মোটর শোভাযাত্রা করায় উত্তর বালাসুর গ্রামের মো. দিদার (২৬) ও হাতার পাড়া গ্রামের মো. সবুজ (২৩) নামে দুইজনকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। অন্যদিকে, রাঢ়িখাল ইউপি আওয়ামী লীগ প্রার্থী আব্দুল বারেক খানকে মোটর শোভাযাত্রা করে নির্বাচনি প্রচারণা চালানোয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
/বিটি/টিএন/