আবু মুসা বাংলা ট্রিবিউনকে জানান, সদর থানার ইয়াবা মামলার আসামি চতু। তিনি প্রায় তিন মাস ধরে এই কারাগারের হাজতি । রবিবার ভোরে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন চতু। দ্রুত তাকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কিষাণ সরকার দিলীপ জানান, চতুর হার্ট অ্যাটাকের পর এখানে অচেতন অবস্থায় ভর্তি করা হলে কিছুক্ষণ পরেই মারা যান।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
/এআর/