শ্রমিক লিয়ন হত্যায় ছয়জনের অংশ নেওয়ার স্বীকারোক্তি

Narayanjangনারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শ্রমিক লিয়ন হত্যাকাণ্ডে ছয় জনের অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন গ্রেফতারকৃত দুই ব্যক্তি। ছিনতাইয়ের উদ্দেশেই তাকে হত্যা করা হয় বলে স্বীকারোক্তিতে জানান তারা। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে এ স্বীকারোক্তি দেন গ্রেফতারকৃত জুয়েল (২৮) ও আল আমিন ওরফে মুন্না (২০)।
ওসি জানান, ১০ মার্চ প্রিন্টিং কারকানার শ্রমিক লিয়নের(২৬) লাশ বন্দরের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করা হলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে খুনিদের শনাক্ত করে দুইজনকে গ্রেফতার করা হয়।

আদালতে গ্রেফতারকৃত জুয়েল স্বীকারোক্তিতে বলেন, ছিনতাই করার উদ্দেশে শ্রমিক লিয়নকে রাস্তায় আটক করা হয়। এক পর্যায়ে তাদের সঙ্গে লিয়নের ধস্তাধস্তি হয়। পরে লিয়নকে ছুরিকাঘাতে হত্যা করে তার কাছে থাকা ২ হাজার ১শ’ টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

/টিএইচ/এসএনএইচ/এইচকে/