এসআই আল মামুন জানান, কবিতা গত বছর মানিকগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছে। কবিতার সঙ্গে তার বাবা মায়ের বেশ কিছু দিন ধরে কোনও এক বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। পারিবারিকভাবে কথা কাটাকাটির জের ধরে কবিতা আত্মহত্যা করতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ কবিতার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
/এআর/