এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। থেমে থেমে চলা এ সংঘর্ষে জাকির চৌকদারসহ উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়। এ সময় ১৫টি বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত জাকিরকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর পাঠানো হয়েছে। নিহত হাজী আলী খাঁ মুকসুদপুর উপজেলার বর্ণি গ্রামের মৃত রুস্তুম আলী খাঁর ছেলে।
মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান, ওই গ্রামের ইয়াদ আলী ও টিটু মোল্লার মধ্যে গ্রামের অধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে টিটু গ্রুপের লোকজন ইয়াদ আলী গ্রুপের আলী খাঁর উপর হামলা চালিয়ে মারপিট করে। এতে ঘটনাস্থলেই আলী খাঁ মারা যান।
মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই গিয়াস উদ্দিন জানান, এখন এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
/বিটি/