চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে গাজীপুরের টঙ্গীর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে জুলাই আন্দোলন–সংক্রান্ত মামলার ভয় দেখিয়ে ৫০ কোটি টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তদন্তে উঠে এসেছে, এই চক্রটির নেতৃত্বে ছিলেন তাহরিমা জান্নাত সুরভী। চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে টাকা আদায় করেছে বলে অভিযোগ রয়েছে।
তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী।
সংশোধন: পুলিশ জানিয়েছিল, চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে ৫০ কোটি টাকা আদায় করেছে। পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ৫০ কোটি টাকা চাঁদাবাজি করেছেন জুলাই গণঅভ্যুত্থানে গাজীপুরে নেতৃত্ব দেওয়া ওই শিক্ষার্থী তাহরিমা। পরবর্তীতে মামলার এজাহার যাচাই করে নিশ্চিত হওয়া যায়, স্থানীয় সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় তাহরিমার বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রতিবেদনটি সংশোধন করা হলো।