ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, স্থানীয় এমপি আমানুর রহমান খান রানার সমর্থক ও উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম লেবুর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শহিদুল ইসলাম লেবুর সমর্থকরা মোটরসাইকেল মিছিল নিয়ে হামিদপুরে গিয়ে এমপির সমর্থকদের অফিসে হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে এমপির সমর্থকরা পাল্টা হামলা করে। এসময় উভয় পক্ষের অন্তত ৫জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
/এআর/