এদিকে, এ ঘটনার পর যে ১০ শ্রমিককে আটক করা হয়েছিল তাদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে। ঘটনার দুই দিন পার হয়ে গেলেও প্রকৃত খুনিদের সনাক্ত এবং গ্রেফতার না হওয়ায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে হরিজন সম্প্রদায়ের মধ্যে।
রবিবার সকালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও হরিজন সম্প্রদায়ের লোকজন পৌর কার্যালয়ের সামনের মুজিব সড়কে বেলা ১০টা থেকে আধাঘণ্টা ব্যাপী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপির কর্মসূচি পালন করেছে।
এ সময় বক্তব্যে পৌরমেয়র শেখ মাহতাব আলী মেথু বলেন, এ খুনের ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আটক করতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিমের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
/এআর/