ইউপি নির্বাচন ২০১৬

আ.লীগের শরিকদলও প্রহসনের নির্বাচন বলেছে: হান্নান শাহ

দুটি ধাপের ইউপি নির্বাচনকে শুধু জনগণ নয়, সরকারের শরিক দল ওয়ার্কার্স পার্টি এবং ওলামালীগও প্রহসনের নির্বাচনের কথা বলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। রবিবার সন্ধ্যায় শ্রীপুরের টেংরা বাজারে তেলিহাটি ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুল আলম মাস্টারের নির্বাচনি গণসংযোগে তিনি এসব কথা বলেন।Sreepur Gazipur BNP MEETTING

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আলহাজ মাওলানা এসএম রুহুল আমীন বলেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া বিএনপির আন্দোলন সংগ্রামের একটি অংশ। দুটি ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪০ জনের প্রাণহানি হয়েছে। আরও  প্রাণহানি ঘটলেও আমরা পিছু হটব না। প্রয়োজনে আন্দোলন সংগ্রামকে বেগবান করব।

বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুল আলম  মাস্টারের সভাপতিত্ব সভায় বক্তব্য দেন শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজাহান ফকির, সাবেক সভাপতি আব্দুল মোতালেব, সিরাজ উদ্দিন কাঁইয়া, গাজীপুর জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির সরকার, শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খান, সহ-সভাপতি নাহীন আহমেদ মোমতাজী, গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক, শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল তরিম খোকন, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল হক মোল্লা প্রমুখ।

সভাশেষে হান্নান শাহ টেংরা বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের কাছে লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপি প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

 

/এআর/