জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রমজানকে গ্রেফতার করা হয়। তিনি তার নাম পরিচয় গোপন রেখে দীর্ঘ ১০ বছর ধরে নরসিংদী পৌর এলাকায় বসবাস করে আসছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ৭১ এ যুদ্ধাপরাধের অভিযোগ এনে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রমজান আলীকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
আরও পড়ুন:
/এআর/টিএন/