না.গঞ্জে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে স্টুডিও মালিককে কারাদণ্ড

Narayanjangভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আলমগীর হোসেন (৪২) নামে এক স্টুডিও মালিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় একটি ভুয়া আইডি কার্ডও জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত আলমগীর উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকার মৃত আলী আশরাফের ছেলে। তিনি ঝুমু কম্পিউটার অ্যান্ড স্টুডিও’র মালিক।
ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক বলেন, আলমগীর দীর্ঘদিন ধরে তার দোকানে ভুয়া ও জাল আইডি কার্ড তৈরি করে আসছিল।
/এসএনএইচ/