আটককৃত ড্যান্ডি ব্যবসায়ী আমিনুল ইসলাম বিল্টু পৌরসভার কান্দা পৌলী গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে ১৬৫ পিস ড্যান্ডি জব্দ করা হয়।
এ ঘটনায় বুধবার দুপুরে মানিকঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, আটককৃত বিল্টু শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে এই ড্যান্ডি বিক্রি করে থাকেন। শিশুদের কাছে প্রতিটি ড্যান্ডির দাম রাখেন ৩০ টাকা। এই ড্যান্ডি শিশুরা নেশা হিসেবে ব্যবহার করে।
ড্যান্ডি নেশায় আসক্ত স্থানীয় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাব্বির ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমিকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। ওই শিশুরা জানায়, আটক ব্যক্তির দোকান থেকে তারা ড্যান্ডি কিনে নেশা করে থাকে। এই দুই শিশুর মতে, মানিকগঞ্জে অনেক শিশু শিক্ষার্থী এই ড্যান্ডি নেশায় আক্রান্ত।
আরও পড়তে পারেন: ভয় দেখাচ্ছে হেফাজতসহ ইসলামি দলগুলো!
এদিকে, পুলিশের গোয়েন্দা শাখার এসআই ভীক্টর ব্যানার্জী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ড্যান্ডি বিক্রির সময় হাতেনাতে ওই ব্যবসায়ীকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার এক মাসের সাজা দেওয়া হয়েছে।
/বিটি/এএইচ/