জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৬ মাসের জন্য কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি নতুন এই কমিটির অনুমোদন দেয়।
কমিটিতে মাদারীপুরে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম ভূঁইয়াকে (তুষার ভূঁইয়া) আহ্বায়ক এবং শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ইয়াজ্জেম হোসেন রোমানকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া কমিটিতে আতিকুর রহমান হাওলাদারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মো. ফরহাদ হোসেনকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। পাশাপাশি যুগ্ম আহ্বায়ক পদে মো. মনির হোসেন, রাজু আহমেদ, তুষার সব্যসাচী, বিপ্লব কাজী, হাসিবুল হাসান ও রেজাউল করিম এবং যুগ্ম সদস্যসচিব পদে মহসিন ফকির, লায়ন আলমগীর হোসেন, শেখ মাসুদ, রুবেল মাহমুদ, মো. আবেদ আব্দুল্লাহ ও মো. হেলাল উদ্দিন দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে আছেন ফেরদৌস খান দুর্জয়, নেয়ামত উল্লাহ ও মো. হাসিবুল্লাহ। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মেরাজুল ইসলাম, মো. বিপ্লব, সোহাগ ব্যাপারী ও ওবায়দুল মোল্লাকে রাখা হয়েছে।
কমিটিতে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে এমডি রাশেদুল ইসলাম মোল্লাকে।প্রচার সম্পাদক হিসেবে রাখা হয়েছে একতিয়ার আহমেদকে। দফতর সম্পাদক হিসেবে আছেন মো. মাহমুদুল আলম ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী কনা, নারী বিষয়ক সম্পাদক দিয়া ইসলাম
শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক সেলিম মোল্লা।
এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে আবদুর রহমান মিটু শিকদার, রাহাত হোসেন, মামুন মাতুব্বর, সূর্য মিয়া মোল্লা, এস.এম. মাহবুবুল হাসান, বিথি আক্তার, মাসুম বিল্লাহ, কামরুল হাসান, শাহিন ভূঁইয়া, মুশফিক রহমান রঞ্জু, জহিরুল ইসলাম, সোহেল সরদার, কিরন আক্তার, মোহাম্মদ আমিনুর রহমান ও মোহাম্মদ বেলাল শাহ মিয়াজীকে রাখা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলায় সাংগঠনিক ভিত মজবুত করা এবং চলমান রাজপথের কর্মসূচিকে আরও গতিশীল করতেই দ্রুত সময়ে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।