সাভারে পার্কিং করা 'সাভার পরিবহনের' একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা।
রবিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় ওই পার্কিং করা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের ফায়ার সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় পার্কিং করা একটি যাত্রীবাহী বাসের অগ্নিকাণ্ডের খবর আসে। পরে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৩টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এছাড়া বাসের সিট কিছু অংশ আগুনে পুড়ে গেছে বলে জানান তিনি।