সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় সাভার উপজেলা পরিষদের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের উপজেলা পরিষদের গেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আনসার সদস্য বিশ্বজিৎ জানান, সন্ধ্যায় সড়কে একটি বিকট শব্দ শুনতে পাই। সেখানে এসে শুনি ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে পথচারীরা কেউ বলতে পারেননি।
রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমের কাছে ককটেল বিস্ফোরণের বিষয়টি জানতে চাইলেন তিনি বলেন, গেন্ডা বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণের খবর জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।