ধনবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা জানান, উপজেলার সাতটি ইউনিয়নে ৬৩টি কেন্দ্রে ১ লাখ ১১ হাজার ৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৪ হাজার ৫৪৭ জন এবং নারী ভোটার ৫৬ হাজার ৪৬২ জন।
এ উপজেলায় সাত ইউনিয়নে মোট ২৩ জন চেয়ারম্যান, ৬৪ জন সংরক্ষিত নারী এবং ২০৬ জন প্রার্থী সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাইরে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও বাড়তি নিরাপত্তা হিসাবে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন:
/বিটি/