গাজীপুরের কোনাবাড়ী এলাকায় টিনসেড দোতলা ভবন ধসে একজন নিহত ও ৭ জন আহত হয়েছে। পাশের একটি তিন তলা ভবন ভাঙার সময় পিলার পড়ে টিনসেড দোতলা ভবনটি ধসে পরে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের নাম হান্নান মিয়া (৩৫)।
গাজীপুর ফায়ার সার্ভিসের লিডার শামসুল আলম জানান, কোনাবাড়ী এলাকার কাদের সিনথেটিক টেক্সটাইল লিমিটেডের একটি তিনতলা পরিত্যাক্ত ভবন ভাঙ্গার সময় একটি পিলার পাশের দোতলা টিনশেড ঘরের উপর পড়ে যায়। এতে টিনশেড ঘরটি ধসে পড়ে।
আরও পড়তে পারেন: চাটখিলে ইউপি নির্বাচনে নয় কেন্দ্র স্থগিত
তিনি আরও জানান, খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার তৎপরতা চালায়। টিনশেড ঘরের দোতলা থেকে একজন এবং নিচতলা থেকে একজন নারীসহ মোট আটজনকে উদ্ধার করা হয়েছে। দুটি ইউনিট সন্ধ্যা সাতটা পর্যন্ত চেষ্টার পর আহতদের উদ্ধার করে। পরে তাদের কোনাবাড়ীর বিভিন্ন ক্লিনিক ও গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। গুরুতর আহত হান্নান মিয়াকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
/জেবি/