সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিটি রায়পুরার রাধানগর ও মরজাল ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসারের নিকট পাঠানো হয়।
আরও পড়ুন:
চিঠিতে উল্লেখ করা হয়:
আগামী ৭ মে ২০১৬ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নির্বাচনি প্রচারনাকালীন রায়পুরা উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও রাধানগর ইউপি চেয়ারম্যান আব্দুস সাদেকের দেওয়া বক্তব্য ইউনিয়ন পরিষদ (নির্বাচনী আচরণ) বিধিমালা ২০১৬ এর ১৮ (ক) ও ৩০ লঙ্ঘনের কারণে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে। একইসঙ্গে সংশ্লিষ্ট প্রার্থী সানজিদা খাতুন নাসিমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। নির্বাচন কমিশন এর উপরোক্ত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ পূর্বক অত্র সচিবালয়কে অবহিত করার অনুরোধ করা হলো।
/এইচকে/