আহতরা জানায়, সোমবার বিকেলে বিজয়পাশার পশ্চিমপাড়া মাঠে ক্রিকেট খেলা নিয়ে ফুলু মোল্লা ও সিব্বির মোল্লার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে মঙ্গলবার সকালে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়তে পারেন: বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে ২৮ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
/এমও/