কালীগঞ্জ ইউএনও মানোয়ার হোসেন মোল্লাকে সংবর্ধনা


Kaligonj UNO Sanbordona Picঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মানোয়ার হোসেন মোল্লাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা অফিসার্স ক্লাব। জনসেবায় তথ্যপ্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনে অবদান রাখায় খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসারদের মধ্যে প্রথম স্থান অর্জন করায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব তাকে এ সংবর্ধনা দিয়েছে।  
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ মকছেদ আলী বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।
আরও পড়ুন:

রাজশাহীতে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

/টিএন/আপ-বিটি/