কুষ্টিয়াকুষ্টিয়ার সদর উপজেলার আলমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মাসুদ করিম লাল্টু মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী আখতারুজ্জামানকে প্রধান আসামি করে ২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিহতের ছোট ভাই কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলাটি করেন। কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মাসুদ করিম আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মাসুদ করিম নামে এক স্বতন্ত্র প্রার্থী নিহত হয়। সংঘর্ষে ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন:
fire photoঅগ্নিকাণ্ডে ৬ লাখ টাকার ক্ষতি
/এআর/