সুন্দরবনে আগুন লাগার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ খলিলুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
শুক্রবার সন্ধ্যায় শরনখোলা থানা পুলিশ তাকে রাজাপুর গ্রাম থেকে আটক করে। খলিলুর শরনখোলার উত্তর রাজাপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।
শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম মিয়া জানান, সুন্দরবনে আগুন লাগার ঘটনায় বনবিভাগ পৃথক দুটি মামলা দায়ের করে। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়। ওই মামলার আসামিদের ধরতে পুলিশ অভিযান চালায়।
আরও পড়ুন: পূর্ব সুন্দরবনে রেড এলার্ট, প্রবেশাধিকার বন্ধ ঘোষণা
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের পঁচিশ নম্বর কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় গত বুধবার চতুর্থ দফা আগুন লাগার ঘটনা ঘটে। খবর বাসস।
/এসটি/