ব্যাটারিচালিত ভ্যান উল্টে নিহত ১

ঝিনাইদহ সদর উপজেলার ভেটেরিনারি কলেজ এলাকায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে আকলিমা খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকলিমা সদর উপজেলার কুমড়াবাড়ীয় ইউনিয়নের ধোপাবিলা গ্রামের আজিজার মণ্ডলের স্ত্রী।

ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) জিয়ারুল ইসলাম জানান, সকালে আকলিমা হলিধানী থেকে ভ্যানে করে ঝিনাইদহ শহরে যাচ্ছিল। ভেটেরিনারি কলেজ এলাকায় ভ্যানটি রাস্তার উপর উল্টে যায়। এতে আকলিমা খাতুন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

/এসটি/