ঝিনাইদহে ইলেক্ট্রিক ভ্যানচাপায় নারীর মৃত্যু

ঝিনাইদহঝিনাইদহ জেলার সদর উপজেলায় ইলেক্ট্রিক ভ্যানচাপায় আকলিমা খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে ভেটেরিনারি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আকলিমা খাতুন সদর উপজেলার কুমড়াবাড়ি ইউনিয়নের ধোপাবিলা গ্রামের আজিজার মণ্ডলের স্ত্রী।
এসআই জিয়ারুল ইসলাম জানান, সকালে আকলিমা হলিধানী থেকে ভ্যানে করে ঝিনাইদহ শহরে আসছিল। দ্রুত যেতে গিয়ে রাস্তায় ভ্যানটি উল্টে গেলে গুরুতর আহত হন আকলিমা।

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

RANGPUR VERCITY TEACHER ANOSTAN PHOTOরংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ধর্মঘট

/এনএস/এআর/