স্থানীয় রিভার ফায়ার স্টেশনের একটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খায়। পরে খুলনা থেকে আরও চারটি ইউনিট পাঠানো হয়।
মিলের আইটি বিভাগের কর্মকর্তা সুমন জানান, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করেই মিলে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো মিলে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে সময় লাগায় আগুন ভয়াবহ রূপ নিয়েছে।
খুলনা ফায়ার সার্ভিসের জরুরি বিভাগ থেকে জানানো হয়, খবর পাওয়ার পরই দিঘলিয়া রিভার ফায়ার সার্ভিসটি এগিয়ে যায়। একই সঙ্গে খুলনা থেকে আরও চারটি ইউনিটকে পাঠানো হয়। কিন্তু ফেরি সার্ভিস চালু হয়ে ভৈরব নদী পার হয়ে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে।
আরও পড়ুন:
গ্রিনরোডের আমবাগান বস্তিতে আগুন
/বিটি/