কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা বহিষ্কার

আব্দুল হান্নান ও আলমগীর হোসেন খানকুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই সহকারী রেজিস্ট্রারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- উপ উপাচার্যের ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান এবং ট্রেজারার অফিসের সহকারী রেজিস্ট্রার আলমগীর হোসেন খান। বৃহস্পতিবার বিকালে রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া বুধবারের সংঘর্ষের ঘটনায় প্রফেসর ড. রুহুল কে এম সালেহকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, প্রফেসর ড. এয়াকুব আলী, প্রফেসর ড. ইকবাল হোসাইন, প্রফেসর ড. এস এম মোস্তফা কামাল এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী রেজিস্ট্রার হারুন অর রশিদ।

তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ জানান, প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে থাকা কর্মকর্তাদের উপর হামলা এবং এস্টেট শাখার পরিচালকের উপর হামলা ও তার রুমে ভাঙচুরের অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন:
দল থেকে বহিষ্কার, তবুও নৌকা মার্কাই থাকছে ‘জেএমবি’ প্রার্থী সালামের

/বিটি/