বাগেরহাটে জেলা মহিলা আওয়ামী লীগের অংশগ্রহণে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে একসঙ্গে কাজ করে যেতে হবে বলে মত প্রকাশ করেছেন নেতাকর্মীরা।
শনিবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামের এই কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন।
বাগেরহাট মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সীতা রানী দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য ফরিদা রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, মহিলা আওয়ামী লীগের যুগ্ন-আহবায়িকা অ্যাড. শরীফা খানম প্রমুখ।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
/এইচকে/