যশোরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

Jessoreযশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নে জামায়াত সমর্থিত নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা নেছারউদ্দিনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।  ঝিকরগাছা থানার ওসি মোল্লা খবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নেছারউদ্দিন সোমবার দুপুরে তার গ্রামের বাড়ি ছোটপোদাউলিয়া থেকে নায়ড়াতে যাওয়ার পথে পরাজিত প্রার্থী (স্বতন্ত্র) শরিফুল ইসলামের আরিফুলসহ কয়েকজন তার গতিরোধ করে। এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে নেছারকে কুপিয়ে পালিয়ে যায়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগআঁচড়ায় একটা ক্লিনিকে ভর্তি করে। সেখানে অবস্থঅর অবনতি ঘটলে তাকে সাতক্ষীরা হাসপাতালে পাঠানো হয়।
ওসি খবির আহমেদ জানান, বেলা আড়াইটার দিকে নেছারউদ্দিনকে কে বা কারা কুপিয়ে জখম করে করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগআঁচড়ার একটা ক্লিনিকে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্যে তাকে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি শুনেছেন।

তিনি আরও বলেন, শরিফুল ইসলাম শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি নৌকা না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

উল্লেখ্য, গত ৭মে যশোরের ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে শংকরপুরে জামায়াত সমর্থিত প্রার্থী মাওলানা নেছারউদ্দিন জয়ী হন।

আরও পড়ুন: ‘ডিজিটাল বাংলাদেশ মডেল অনেক দেশ নিতে চায়’

 

/এআর/