যশোরকে বিভাগ ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন

বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ

যশোরকে বিভাগ ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘যশোর বিভাগ আন্দোলন পরিষদ’। মঙ্গলবার যশোর কালেক্টরেট চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ’ মানুষ অবস্থান কর্মসূচি পালন করে।

যশোর বিভাগ আন্দোলন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মঈনউদ্দীন মিয়াজী, পিযুষকান্তি ভট্টাচার্য, জাসদ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য অ্যাডভোকেট এনামুল হক, ওয়ার্কার্স পার্টিসহ অন্যরা।

আরও পড়ুন: কামারখন্দ ও শাহজাদপুরে ৩৬ জন অ্যানথ্রাক্স আক্রান্ত

বক্তারা বলেন, যশোর হচ্ছে ব্রিটিশ ভারতের প্রথম জেলা। যশোরে অবস্থিত দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল থেকে বছরে কয়েক হাজার কোটি টাকা সরকারের রাজস্ব আদায় হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, যশোর বর্তমানে অবহেলিত একটি জনপদে পরিণত হয়েছে। একটি বৃহত্তর প্রশাসনিক ইউনিট না থাকায়  উন্নয়নের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে যশোর। তাই অবিলম্বে যশোরকে বিভাগ ঘোষণার দাবি জানান নেতারা।

/জেবি/এসটি/